স্পেনে করোনা ভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় সরকার এবং বিরোধী দলের দ্বিমুখী অবস্থানের দোলাচলে অবশেষে গত ২৬ শে জুন লকডাউন তুলে নেয়ার ঘোষণা দেয় সরকার। কিন্তু করো না যেনো পিছু ছাড়ছে না দেশটির।
পর্যটন নগরী বার্সেলোনার সহ কাতালোনিয়ার আশপাশে ব্যাপকভাবে করণা সংক্রমণ বেড়ে গেছে। এ অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে এসব এলাকায় কারফিউ জারি করেছে কাতালান সরকার। মহামারী করোনার কারণে ব্যবসায়ীদের নাজেহাল অবস্থা এবং চাকরিজীবীদের বেহাল অবস্থা।
গ্রীষ্মকালের রাতে অবাধ চলাচল উৎসব নিয়ন্ত্রণ করতে রাত একটা থেকে ভোর ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
কাতালোনিয়ার ৬০ লাখ অধিবাসী এই কারফিউ এর আওতায় থাকবে সরকারের আদেশ অমান্য করলে গুনতে হবে জরিমানা।
তবে নতুন করে কারফিউ জারির কারণ এ ব্যবসায় লোকসান ও কর্মহীন হয়ে পড়ার দুশ্চিন্তায় পড়েছেন প্রবাসী বাংলাদেশীরা।
বাংলাদেশীদের বড় একটি অংশ কাতালানে বাস করে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও কর্মচাঞ্চল্য ফিরে যাওয়ার আশা করছেন তারা।
