Trending

দেশের বিভিন্ন স্থানে সড়ক দূর্ঘটনায় নিহত ৮ জন | Bangla news

দেশের বিভিন্ন স্থানে সড়ক দূর্ঘটনায় নিহত ৮ জন! | Bangla news

 শুক্রবার দুপুরে ঘোড়াশাল টঙ্গী আঞ্চলিক সড়কের নর্সিংদি সদর উপজেলার ভাটপাড়া এলাকায় কাভার্ড ভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন, আহত হন আরো দশজন।


 পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে আরও চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘাতক কাভার্ড ভ্যান জব্দ করা হলেও পালিয়ে গেছে  চালক।


নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক সাগর জানান, এটি মূলত অসতর্কতা মূলক ড্রাইভিং এর কারণ দুর্ঘটনাটি হয়েছে।

 

এদিকে নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে তালতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে মাছবাহী একটি ভ্যান কে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরো 2 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।


 পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে, এবং চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।


Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম