ভাবুন তো আপনি কোন বিয়ের দাওয়াত খেতে গেছেন আর সেখানে গিয়ে দেখলেন রান্নাটা বেশ মজার আর রাঁধুনি সে তো আরো ইন্টারেস্টিং। তবে তিনি যা রান্না করেছেন তা কি আদৌ ইন্টারেস্টিং, থাক এর থেকে বেশি কিছু বললে নাটকের গল্পটাই বলে দেয়া হবে।
যারা দেখেছেন তারা বুঝতে পারছেন কথা বলছি এই বছরের ঈদের সেরা ক্রাইম থ্রিলার নাটক পুনর্জন্ম নিয়ে নেট মাধ্যমে চলছে তুমুল আলোচনা।
আর চলবেই না বা কেন বাংলা নাটকের গতানুগতিক রমান্টিক ড্রামা ঘর থেকে বেরিয়ে এই ভিন্নধাঁচের গল্প দর্শকের কাছে প্রশংসনীয়ই বটে।
ঈদুল আজহায় চ্যানেলে আই প্রচারিত এবং লাক্স নিবেদিত এই নাটকটি নির্মাণ করেছেন পরিচালক, ভিকি জাহেদ। যিনি বরাবরই ভিন্নধারার গল্প নিয়ে কাজ করার জন্য পরিচিত, এবারও তার ব্যতিক্রম করেননি ভিকি।
পুনর্জন্ম নাটক দিয়েই তিনি প্রমান করে দিলেন প্রেম-ভালোবাসা ব্যতীত নিশো মেহজাবিন জুটিকে দিব্যি মানিয়ে যেতে পারে স্ক্রিনে, যে কোন গল্পে, যদি কারিগর ঠিক থাকে।
ও হ্যাঁ অবশ্যই বুঝেছেন এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরী। এই জুটিকে বাংলা নাটকের শাহরুখ-কাজল জুটি বলা হয়েছে। প্রভাবশালী এই দুটি যেন একের পর এক চমক দিয়ে যাচ্ছেন দর্শকদের।
এই নাটকে ও তাদের অভিনয় ছিল দুর্দান্ত বিশেষ করে নিম্নবিত্ত ঘরের সাধারণ কিন্তু চতুর মেয়ের চরিত্রে দারুণ মানিয়ে গেছে মেহজাবিনকে, কোথাও মনে হয়নি তিনি আসলে নাটকের চরিত্রের বাইরের কেউ এছাড়াও নওসাবা এবং শাহেদ আলীর অভিনয়ও ছিল দেখার মতো।
টানটান উত্তেজনাপূর্ণ সাইকো থ্রিলার এই নাটকের শেষ নিয়ে অনেক দর্শকেরই অনেক প্রশ্ন ছিল তবে সে প্রশ্ন অবসান ঘটিয়েছেন নির্মাতা নিজেই, নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে পোস্ট করে তিনি লেখেন গল্প এখনো বাকি আছে অর্থাৎ আসছে পুনর্জন্ম২ তবে কবে নাগাদ দর্শকের সামনে আসবে তা নিশ্চিত করে জানাননি ভিকি।

